টাঙ্গাইলে করোনায় নতুন আক্রান্ত ২৫, নতুন মৃত্যু ২

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় সোমবার (৭ জুন) নতুন করে ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৫১৮৬ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৮৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৪২৭২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। নতুন আক্রান্তদের মধ্যে ঘাটাইলে ৯, টাঙ্গাইল সদরে ৭, কালিহাতীতে ৩, বাসাইলে ২, দেলদুয়ারে ১, সখিপুরে ১, ভূঞাপুরে ১ ও গোপালপুরে ১ জন রয়েছে। করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে এখন পর্যন্ত ৩৬ হাজার ৭৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেট ইউনিটে ভর্তি রয়েছে ১৫ জন। এর মধ্যে ৩ জন আইসিইউ বেডে আর ১২ জন জেনারেল বেডে।

এ বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান।

উল্লেখ্য, গত বছরের (৮ এপ্রিল) জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় গত বছরের এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন, জুলাই মাসে ১০২৬ জন, আগস্ট মাসে ৯৬৪, সেপ্টেম্বর মাসে ৫২৯, অক্টোবর মাসে ১৫২, নভেম্বর মাসে ২০৫, ডিসেম্বরে ২১৮, চলতি বছরের জানুয়ারিতে ১৩৪, ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত ২৭১ জন, এপ্রিল পর্যন্ত ৫৭৬ জন, মে পর্যন্ত ৩২৯ জন, এখন (৭ জুন) পর্যন্ত ১৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর