শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষ, আহত ৩

যশোরে পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের মর্মান্তিক সংঘর্ষে তিন বন্দি কিশোর আহত হয়েছে।

সোমবার (০৭জুন) দুপুর ১টার দিকে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। এরপর আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওই সংঘর্ষে আহতদের ঠিকানা, পিরোজপুর জেলার সদর উপজেলার মরিচাল গ্রামের ছওয়াব হোসেনের ছেলে হুসাইন (১৭), বগুড়া জেলার সারিয়াকান্দির লাভলু হোসেনের ছেলে লিমন হোসেন (১৮) এবং ফরিদপুর জেলার নগরকান্দার ইকরাম হোসেনের ছেলে ইমারত শেখ (১৮)।

আহতদের এর মধ্যে হুসাইন হত্যা মামলায়, লিমন চুরি ও ইমারত শেখ অপহরণ মামলার অপরাধে আদালতের মাধ্যমে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস বার্তা বাজার কে জিগ্যাসাবাদে বলেন, আহত তিন কিশোর শঙ্কামুক্ত। এদের মধ্যে একজনের অবস্থা বেশি খারাপ ছিলো।

আহত বাকি ২ কিশোর বার্তা বাজার কক জানায়, যশোর শিশু শিশু উন্নয়ন কেন্দ্রের ভিতর বন্দি তপু ও পাভেলের একটি সক্রিয় বাহিনী রয়েছে। তারা কেন্দ্রের ভিতর দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। তাদের কথামত কেউ না চললে তারা নানা সময়ে নানাভাবে নির্যাতন চালায়।

এদিকে গতকাল রাতে(বক্তব্য অনুযায়ী) রোববার রাত ৮টার দিকে হঠাৎ তারা আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে হুসাইন নামে এক বন্দিকে মারধর করে। তার পর হুসাইন কেন্দ্রর উপ-পরিচালক জাকির হোসেনের কাছে অভিযোগ দেয়। এই ক্ষোভের জের ধরে আজ সোমবার দুপুরে হুসাইনকে পাভেল ও তপু বাহিনী ডেকে হাতুড়ি-রড় দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এসময় লিমন ও ইমারত হুসাইনকে বাঁচাতে গেলে তাদেরকেও রড় ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হোন তিন কিশোর।

আহতরা ৩ কিশোরের অভিযোগ, কেন্দ্রের আনসার সদস্যদের সামনেই তাদের মারধর করা হয়েছে। এসময় আনসার সদস্যরা তারা আমাদের বাঁচাতে এগিয়ে আসেনি।

এদিকে একটি সুত্রে জানা যায়, গেলো বছরের বন্দি তিন কিশোরকে পিটিয়ে হত্যা ঘটনায় এই পাভেল ও তপু বাহিনী যুক্ত ছিল।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বার্তা বাজার কে এ সম্পর্কে বলেন, শিশু উন্নয়ন কেন্দ্রের তিন বন্দিকে গুরুত্বর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি নিয়ে বন্দিরা মারামারি করেছে সেটা জানতে পারেনি। এই ঘটনায় কারা জড়িত সেটা তদন্ত চলছে।

এদিকে এই শিশু উন্নয়ন কেন্দ্র কে কেন্দ্র করে গত বছর ২০২০ সালের ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন বন্দি কিশোরের হত্যা ও ১৫ জনের আহত হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছিল। একাধিক বার তদন্ত কমিটি গঠন করা হলেও কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। ফলে কেন্দ্রে বার বার এমন অপ্রীতিকর ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ্যান্টনি দাস(অপু)/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর