আলফাডাঙ্গায় উচ্চফলনশীল জাতের ধান চাষে উদ্বুদ্ধকরণে মাঠ দিবস
ফরিদপুরের আলফাডাঙ্গায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে পানি সাশ্রয়ী উচ্চফলনশীল জাতের ধান (ব্রি ধান-৮৯) চাষে উদ্বুদ্ধকরণ বিষয়ে কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুন) বিকালে উপজেলার দক্ষিণ শিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করে জেলা পানি উন্নয়ন বোর্ড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহা।
স্থানীয় পানি ব্যবস্থাপনা দলের সভাপতি সেন্টু খাঁনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, মো. ফজলুল হক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দেবাশীষ কর্মকার, তপন কুমার বিশ্বাস, প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর কুবের চন্দ্র মৈত্র, গ্রীন্দ্রনাথ সরকার, মঞ্জুরুল ইসলাম, সুজয় কুমার সাহা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রকল্পের সিনিয়র ফ্যাসিলিটেটর মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন, কৃষাণী শাহনাজ মুন্নী। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ মাহবুব হাসান ও বিজন সাহা।
আলোচনা সভা শেষে তিনজন শ্রেষ্ঠ কৃষকদের পুরস্কৃত করা হয়।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম