মাদক পরিবহন করে গাড়িচালকের কোটিপতি হওয়ার স্বপ্ন

রংপুরের ৬৬ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার চালককে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। সোমবার (৭ জুন) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়। আটককৃত নাজমুল হকের (২০) বাড়ি লালমনিরহাটের কুলাঘাট ছড়ারপাড় গ্রামে। নাজমুল ছড়ারপাড় এলাকার বাবু মিয়ার ছেলে বলে জানা গেছে।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুরজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পীরগঞ্জ থানা পুলিশ পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালান। এসময় একটি প্রাইভেট কার সন্দেহজনক মনে হলে প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশী করা হয়। এসময় কারটিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ।

তিনি আরও জানান , গাড়িচালক নাজমুল গাড়িতে মানুষ পরিবহনের পাশাপাশি স্বল্প সময়ে কোটিপতি হওয়ার জন্য বিভিন্ন জায়গায় অবৈধ মাদকদ্রব্য পরিবহন করছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল স্বীকার করেন গাঁজার চালানটি লালমনিরহাটের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে গ্রহণ করে পাবনার উদ্দেশ্য যেতে ধরছিলেন বলে জানায়।

তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

রকি আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর