পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলায় বজ্রপাতে স্বামী ও স্ত্রী মারা গেছে। আজ সোমবার দুপুরে পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার গুয়ারেখা ইউনিয়নের গুয়ারেখা গ্রামের এ ঘটনা ঘটে ।
নিহতরা হলো আবুল কালাম শেখ (৫২) স্বরুপকাঠী উপজেলার গুয়ারেখা ইউনিয়নের গুয়ারেখা গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র ও আবুল কালাম শেখ স্ত্রী জাহানারা বেগম (৪০)।
গুয়ারেখা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর জানান, দুপুরে রান্না ঘরের চাল মেরামতের জন্য আবুল কালাম রান্না ঘরের চালের উপরে ওঠে।
এসময় রান্না ঘরের নিচে থেকে তার স্ত্রী জাহানারা বেগম তাকে সাহায্যে করছিলো। তখন হঠাৎ তাদের উপরে
বজ্রপাতের ঘটনা ঘটলে তারা স্বামী ও স্ত্রী দুই জনই মারা যায়। স্বরুপকাঠী থানার ওসি আবীর মো: হোসাইন জানান, নিহত দুই জনের লাশ তাদের বাড়িতে আছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নাছরুল্লাহ আল কাফী/বার্তাবাজার/ই.এইচ.এম