ভেদরগঞ্জে পানিতে ডুবে জমজ ভাইবোনের মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরে ডুবে একই পরিবারের জমজ দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সখিপুর থানার উওর তারাবুনিয়া ২ নং ওয়ার্ডের বন্দুকশি কান্দি গ্ৰামে এ ঘটনা ঘটে। সখিপুর থানার ওসি এ তথ্য নিশ্চিত করেন।

মারা যাওয়া শিশুরা হলো- ওই গ্ৰামের কুদ্দুস আলী বেপারীর মেয়ে লামিয়া (৬) ও ছেলে মাসুদ (৬) নামের জমজ দুই ভাই বোন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,বাড়ির উঠানে খেলা করছিল লামিয়া ও মাসুদ। হঠাৎ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকাল সাড়ে ৩টার সময় বাড়ির কিছু দুরে রাস্তার পাশে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্মরত চিকিৎসক ডাক্তার বেনজীর আহমেদ তাদের মৃত বলে ঘোষণা করেন।

শিশু দুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, একই পরিবারের দুটি শিশু মারা যাওয়ার বিষয়টি আমরা জেনেছি, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসাদ গাজী/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর