ফরিদপুরে বজ্রপাতে ৭ম শ্রেণির শিক্ষার্থী নিহত

ফরিদপুরের চরভদ্রাসনে ক্ষেতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে সিয়াম প্রামাণিক (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বালিয়া ডাঙ্গী এ ঘটনা ঘটে। সিয়াম পার্শ্ববর্তী সদরপুর উপজেলার সমশের মাতুব্বর ডাঙ্গী গ্রামের গ্রামের বাসিন্দা সৌদী প্রবাসি শামসু প্রামানিরে ছোট ছেলে। দুই বোন দুই ভাইয়ের মধ্যে সিয়াম সবার ছোট। সে নানা বাড়িতে থেকে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে লেখাপড়া করতো।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে সিয়াম বাড়ির পেছনের একটি ক্ষেতে ঘাস কাটতে যায় হঠাৎ বজ্রপাতের ঘটনায় সে মাটিতে লুটিয়ে পরে। শিশুটিকে মাঠে পরে থাকতে দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ননী গোপাল হালদার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর