একই থানার ৬ পুলিশ সদস্য পেলেন শ্রেষ্ঠত্বের পুরস্কার

আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যাপক ভূমিকা রাখায় বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার ও গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেনসহ একই থানার পাঁচজন পুলিশ সদস্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

সোমবার দুপুরে জেলা পুলিশের মাসিক সভা শেষে গৌরনদী সার্কেলের এএসপি ও থানার পাঁচজন পুলিশ সদস্যকে শ্রেষ্ঠ ঘোষনা করে তাদের হাতে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)।

জানা গেছে, থানা এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যাপক ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি হয়েছেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার ও গৌরনদী মডেল থানার ওসি আফজাল
হোসেন।

এছাড়াও গত এক মাসে অতিদ্রুত মামলা নিষ্পত্তি করায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হয়েছেন একই থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান।

অপরদিকে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক, এএসআই পিনাকী সিকদার ও জহিরুল ইসলাম।

আরিফিন রিয়াদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর