পাপুলের আসন রক্ষায় হাইকোর্টে রিট করেছেন তার বোন

মানব ও অর্থপাচারের দায়ে কুয়েতের আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সাংসদ পদ বাতিলের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন তার বোন নুরুন্নাহার বেগম। এই রিটে পাপুলের আসন শূন্য ঘোষণাকেও চ্যালেঞ্জ করা হয়।

সোমবার (০৭ জুন) হাইকোর্টের বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠত বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (০৮ জুন) এই বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছে আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিল করা হয়। সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এরপর লক্ষ্মীপুর-২ আসনটি শূন্য ঘোষণা করে আগামী ২১ জুন সেখানে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর