কুড়িগ্রামের ফুলবাড়ীতে পেটের ব্যাথা সহ্য করতে না পেরে বিষ পানে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে ।মৃত ঐ গৃহবধূ হলেন উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনীরাম গ্রামের মাসুদ রানার স্ত্রী খুশি খাতুন (১৬)।
সোমবার (৭ জুন) দুপুরে বড়ভিটা ইউনিয়নের ধনীরাম গ্রামে পুলিশ মৃত গৃহবধুর লাশ উদ্ধার করে।
নিহতের পরিবার ও তার স্বামীর পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান খয়বর আলী মিয়া জানান, “নিহত খুশি কিছুদিন থেকে পেটের নানা ধরনের অসুখে ভুগছিলেন। অনেক চিকিৎসা করেও সুস্থ না হওয়ায় মনোকষ্টে ভুগে সোমবার দুপুরে শ্বশুর বাড়ীর লোকজনের অজান্তে বিষ পান করেন। পরে শ্বশুর বাড়ীর লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।”
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় গৃহবধূর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ” মৃত ঐ গৃহবধূ দীর্ঘদিন ধরে পেটের অসুখে ভুগছেন, এ কারণে তিনি আত্মহত্যা করেন। পরিবারের লোকজনের আপত্তি না থাকায় আমরা লাশটি প্রথমে ময়নাতদন্তের জন্য নিলেও পরে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছি।”
সুজন মোহন্ত/বার্তাবাজার/ই.এইচ.এম