ডাকাতির প্রস্তুতি কালে মেঘনা নদী থেকে তিন জলদস্যু আটক

ভোলার মেঘনা নদী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় তিন জলদস্যুকে আটক করা হয়েছে। সোমবার (৭ জুন) দুপুরে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিশেষ দল তাদের আটক করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট তাহাসিন রহমান।

আটককৃতরা হলো- জলদস্যু বাহিনীর প্রধান জাহাঙ্গীর নূর-ই-আলম ও আব্দুর রহিম। তারা কমল নগর ইউনিয়নের লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। আরেক জনের নাম এখনো জানা যাযনি।

আটককৃতদের কাছ থেকে দেশী ও বিদেশি অস্ত্রসহ ৩টি পিস্তল ২ টি রামদা ও ২টি করাত জব্দ করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট তাহাসিন রহমান জানান, দুপুরে বৃষ্টির মধ্যে আমরা খবর পাই চর এলাকায় জলদস্যু বাহিনীর দুটি গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে। এ খবরের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান চালাই।

সেখানে যাওয়ার পর কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা কোষ্টগার্ড বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পরে কোস্টগার্ড জীবন রক্ষার্থে ১১ রাউন্ড গুলি করেছে বলে জানান তিনি। পরে তাদেরকে অভিযানের মাধ্যমে আটক করা হয়।

লেফটেনান্ট তাহাসিন রহমান জানান, আটক জলদস্যুদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করে ভোলা থানায় হস্তান্তর করা হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর