আবারও সিলেটে দু’দফায় ভূমিকম্প

মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবার ভূমিকম্প হয়েছে সিলেটে। সোমবার (০৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরপর দুই দফা ভূমিকম্পে কেঁপে ওঠে নগরী।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী।

তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল শিলংয়ে ও রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে ৩০ মে ভোর সাড়ে ৪টার দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। তারও আগের দিন (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫১ মিনিট এবং বেলা সাড়ে ১১টায় তিনবার ভূকম্পন অনুভূত হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর