অক্সিজেনের রাজ্য গড়ি, হরিরামপুর সবুজে ভরি’ প্রতিপাদ্যে থানা কম্পাউন্ডে বৃক্ষ রোপণ

“গাছ লাগান পরিবেশ বাঁচান” স্লোগানে ‘অক্সিজেনের রাজ্য গড়ি, হরিরামপুর সবুজে ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশকে সুন্দর ও স্বাস্থ্যসম্মত করার লক্ষে হরিরামপুর থানা কম্পাউন্ডের ভিতর গাছ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৭ জুন) হরিরামপুর থানা পুলিশের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বান্ধব মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম। একর্মসূচিতে থানা কম্পাউন্ডে ১শতটি গাছ রোপণ করা হয়।

এসময় হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সিংগাইর সার্কেল মোহাঃ রেজাউল হক, অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ।

মিলন মাহমুদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর