পাংশার মাছপাড়া বাজারে মোবাইল কোর্টের অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া বাজারে মোবাইল কোর্টের অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল শিকদারের নেতৃত্বে মাছপাড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ অভিযানে স্বাস্থ্য বিধি পালনে জনগনকে পরামর্শ দেওয়া হয় এবং কিছু মাস্ক বিতরন হয়।BBX Cables এর মালিক মোঃ ইকবাল হোসেনকে অত্যাবশ্যবশ্যকীয় পন্য নিয়ন্ত্রণ ১৯৫৬ এর ৬(১) ধারায় ও ভোক্তা আইন ২০০৯ এর ৪৪ ধারায় ২০ হাজার টাকা এবং KRB Cables এর মালিক মোঃ মোজাম্মেল খাঁনকে ৬(১) ধারায় ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহযোগিতায় ছিলেন প্রসিকিউটর জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক ,শৃঙ্খলায় পাংশা থানার এস,আই মোঃ আমজাদ হোসেন নেতৃত্বে পুলিশের একটি টিম, পেসকার মোঃ রাজু আহম্মেদ ডিসি অফিস রাজবাড়ী।জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর