শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সোমবার (৭ই জুন) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসুচী পালন করে সংগঠনটি।

সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের পরিচালনায় মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি নাঈম হাসান।

বক্তব্য দেন সহ-সভাপতি মাইমুন ইসলাম মিঠুন, সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, দপ্তর সম্পাদক আবুল বাশার প্রমুখ।

বক্তারা উল্লেখ করে দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনা ভুলতে বসেছে শিক্ষার্থীরা। শিক্ষা জীবন নিয়ে তারা অনিশ্চয়তায় পড়েছে। স্বাস্থ্য বিধি মেনে যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা যায় এজন্য পদক্ষেপ গ্রহণ করে
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে অবিলম্বে।

তারিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর