কলাপাড়ায় ইয়াসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে কৃষক সমাবেশ

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কৃষি ঋণ মওকুফ উঁচু ও মজবুত ভেড়ীবাধ নির্মাণ লবন পানি অপসারণ আর্থিক প্রণোদনাসহ কৃষকদের নানা সমস্যা সমাধানের দাবীতে পটুয়াখালী কলাপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১১টায় শহীদ সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরী পট্রিতে কৃষক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবের স্মারকলিপি প্রদান করা হয়েছে।

অবসরপ্রাপ্ত প্রভাষক মো. রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক জি.এম মাহবুবুর রহমান,চাকামইয়া ইউনিয়ন শাখার আহবায়ক কমরেড আতাজুল ইসলাম,কৃষক আবুল কালাম প্রমূখ।

বক্তারা বলেন’ ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে এলাকার অনেক বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। এসব এলাকার মানুষ মানবেতর জীবন-যাপন করছে। ভাঙ্গন কবলিত এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মান, এলাকার এক শ্রেনীর প্রভাবশালী মহল মাছ চাষের নামে পানির স্বাভাবিক প্রবাহ বাঁধাগ্রস্থ করে পানির নিয়ন্ত্রন নিজেদের হাতে নেয়ায় কৃষক ব্যাপক ক্ষতির সন্মুখীন হচ্ছে। অপরদিকে,বিদ্যুতের অব্যাহত লোডশেডিংএ জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন বিদ্যুত বিভ্রাটকে মগের মুল্লুক বলেও উল্লেখ করেন।

আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর