তুরস্ক থেকে গ্রীসে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক যুবক। তার নাম মো. সাজু মিয়া।
সাজু উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে সাজু সবার ছোট।
জানা গেছে, তুরস্ক থেকে গ্রীসে যাওয়ার পথে এপেন্ডিসাইটিসের যন্ত্রণায় কাতর হয়ে গ্রীসের সীমান্তবর্তী এলাকায় তার মৃত্যু হয়। এমন মৃত্যুর সংবাদে রৌয়াইল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
আরও জানা গেছে, সাজু কয়েকদিন আগে গ্রীসের উদ্দেশে রওয়ানা দেন। গত শুক্রবার (৪ জুন) সকাল ৮টার দিকে গ্রীসের সীমান্ত পার হওয়ার পথে তার এপেন্ডিসাইটিসের ব্যথা শুরু হয়। এরপর সেখানেই তার মৃত্যু ঘটে।
তার মৃতদেহ আলেকজান্দ্রোর পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে বলে জানা গেছে।
নোহান আরেফিন নেওয়াজ/বার্তাবাজার/পি