দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আরও ১ হাজার ৯৭০ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন রোগী। সোমবার (০৭ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিরত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
প্রকাশিত বিজ্ঞপ্তিমতে দেশে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ৮ লাখ ১২ হাজার ৯৬০ জন। তাছাড়া মৃত্যু হয়েছে মোট ১২ হাজার ৮৬৯ জনের।
এছাড়া একইসময়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯১৮ জন। এখন পর্যন্ত দেশে মোট করোনাজয়ী রোগীর সংখ্যা ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন।
একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ১৬৯টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬০ লাখ ৬৭ হাজার ৪২টি। এর মধ্যে সরকারিভাবে পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ২৫ হাজার ৮২৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৪১ হাজার ২১৪টি।
বার্তা বাজার/এসজে