তিতাসে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

কুমিল্লার তিতাস উপজেলায় মিথ্যা মামলা দায়ের ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন গ্রামবাসী।

আজ সোমবার বেলা ১১ টায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রামের কয়েক শতাধিক নারী পুরুষ নয়াকান্দি বাজারে এই মানববন্ধন ও প্রতিবিাদ সভা করেন।

এসময় মানব বন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফুজ্জামা খোকা ,সাধারণ সম্পাদক মজিবুর রহমান শান্তি, সাবেক মেম্বার আবদু মিয়া, শাহ আলম মেম্বার, রোজিনা আক্তার, সুমি আক্তার, মনু মিয়া, মনিরুল ইসলাম, ডালিম মোল্লা ও মোস্তফা তাদের বক্তব্যে বলেন- নয়াকান্দি গ্রামের মৃত এনু মিয়ার ছেলে আলম, মাজারুল ইসলাম ও আলমের স্ত্রী বিউটি আক্তার যোগসাজসে মিথ্যা অভিযোগ দিয়ে একই গ্রামের রাসেল,রাজিব,চাঁন বাদশা,মোস্তফা,আক্তার হোসেন ও হাজ্বী শাহাবুদ্দিনের নামে চাঁদাদাবি ও নারী নির্যাতনের অভিযোগ এনে কুমিল্লা কোর্টে একটি মিথ্যা মামলা করেন।

এছাড়াও আলম ও তার স্ত্রী বিউটি গ্রামের নিরহ ও নিরপরাধ ব্যাক্তিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মামলার ভয় দেখিয়ে হয়রানি করে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে এবং সঠিক তদন্তের মাধ্যমে মামলাবাজ আলম ও তার স্ত্রী বিউটিকে আইনের আওতায় এনে গ্রামের নিরহ ও নিরপরাধ ব্যক্তিদের হয়রানি থেকে মুক্ত করতে আইন শৃংঙ্খলা বাহিনির প্রতি জোর দাবি জানান। এছাড়াও বক্তারা আরো বলেন আলম আ.লীগের কেউনা সে দলের নাম ব্যবহার করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছে এবং যেই দল যখন ক্ষমতায় থাকে সেই দলের বড় বড় নেতাদের সাথে ছবি তুলে নিজ ফেইস বুক প্রোফাইল থেকে ছবি পোষ্ট করে এবং তাদের নাম ভাঙ্গিয়ে এলাকার নিরিহ লোকদের ভয় ভীতি দেখিয়ে বিভিন্নভাবে হয়রানি করেন। এই হয়রানি থেকে এলাকার নিরিহ লোকজন মুক্তি চায়।

এদিকে আলম, মাজহারুল ও আলমের স্ত্রীর বক্তব্য নিতে তাদের বাড়িতে গেলে কাউকে বাড়িতে পাওয়া যায়নি।

মো. আসলাম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর