রাজধানীতে নিজের শরীরে আগুন ধরিয়ে সংবাদ উপস্থাপিকার আত্মহত্যাচেষ্টা

রাজধানীর মিরপুর এলাকায় নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। রোববার (০৬ জুন) রাত ৮টার দিকে মীরপুরের পূর্ব কাজীপাড়া এলাকার ৪৮১ নাম্বার বাসার সামনে এই ঘটনা ঘটে।

দগ্ধ ওই নারীর নাম সিহাবুম মুবিন মৌ (৩০)। তিনি আগে একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করতেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি সূত্র জানায়, ওই সংবাদ উপস্থাপিকার স্বামী একাধিক বিয়ে করার কারণে ক্ষোভে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন তিনি। এতে তার শরীর পুড়ে গেছে। রাতেই তাকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

মিরপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিদগ্ধ মৌয়ের স্বামীর নাম ইরফান হাইউম। তিনিও একটি বেসরকারি টেলিভিশনে চাকরি করেন বলে জানা গেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর