নবীনগরে ঔষধ বিক্রির আড়ালে অ্যালকোহল বিক্রি, গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে হোমিও ঔষধ বিক্রির আড়ালে নিষিদ্ধ অ্যালকোহল বিক্রির অপরাধে মাহাবুব আলম নামে একজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার(৬ জুন) বিকালে সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই নাজিমউদ্দীন নেতৃত্বে, সংগীয়ফোর্সের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সলিমগঞ্জ বাজারের আব্দুল ওয়াহাব দাখিল মাদ্রাসা মার্কেটের জনসেবা হোমিও ফার্মেসীর মালিক মাহাবুব আলম সরকারের হোমিও গোডাউনে অভিযান চালায়, এসময় হোমিও ঔষধের গোডাউন থেকে নিষিদ্ধ নেশা জাতীয় ১০৮০ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাহাবুব আলমকে গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত ব্যবসায়ী হচ্ছে বড়িকান্দি ইউনিয়নের মোক্তারামপুর গ্রামের মৃত ডাঃ আব্দুস ছালামের ছেলে মাহাবুব আলম সরকার (৩৮)।

সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই নাজিমউদ্দীন জানান- সুফলা হোমিও ফার্মেসী মালিক ডাঃ শামীম পারভেজ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নেশা জাতীয় অ্যালকোহল বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংস করে আসছিল। এমন সংবাদ পেয়ে রবিবার বিকালে তার ছোট ভাই মাহাবুব আলম সরকারের ওষুধের গোডাউনে অভিযান চালিয়ে নেশা জাতীয় ১০৮০ বোতল অ্যালকোহল সহ মাহাবুব আলমকে জনসম্মুখে আটক করেন। অ্যালকোহলের চালান গুলো তার বড় ডাঃ শামীম পারভেজ এর, মাহবুবকে আটক করা হয়েছে, ডাঃ শামীম পারভেজ এর নিষিদ্ধ অ্যালকোহল গুলো মাহাবুবের গোডাউনে রাখার অপরাধে, ডাঃ শামীম পারভেজ পলাতক রয়েছে।

এই অবৈধ মাদক অ্যালকোহল এর সাথে জড়িত অপর দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি। আটক মাহাবুবকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোঃ আক্তারুজ্জামান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর