প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ‘আউট অব স্কুল চিলডেন’ শিক্ষা কর্মসূচী (পিইডিপ-৪) বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে বাস্তবায়নকারী লিড সংস্থা নিবদেন কমপ্লেক্স (নিক) এর আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারোর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি প্রমূখ।
সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, চলমান করোনাকালীন সময়ে শিক্ষার্ধীদের ঝরে পড়া থেকে রক্ষা করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে অবশ্যই এর যথাযথ প্রয়োগ নিশ্চত করতে হবে। তবেই সরকার শিশুদের ঝরে পড়া রোধে যে উদ্যোগ গ্রহন করেছে তা সফল হবে।
বার্তাবাজার/পি