কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলি উল্টে শাহিন (২৪) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। চালকসহ আহত হয়েছে আরও দুই জন।
আজ সকালে স্থলবন্দর-ভুরুঙ্গামারী সড়কের লক্ষিরমোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুঠি গ্রামের নুরুজ্জামানের ছেলে।
জানা যায়, সোমবার সকালে সোনা হাঁট স্থলবন্দর থেকে ট্রলিটি ভূরুঙ্গামারী আসার পথে লক্ষিরমোড় নামক এলাকায় হঠাৎ ব্রেক ফেল করে খাদে পরে যায়। এতে চালক ও হেলপারসহ তিনজন পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় হেলপার। চালকসহ বাকি দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লতিফুর রহমান লিংকন/বার্তাবাজার/পি