ভারতীয় ধর্ষক ‘ধর্মগুরু’ রামরহিম করোনায় আক্রান্ত

ধর্ষণ ও হত্যার দায়ে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ভারতীয় ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (০৬ জুন)
হরিয়ানার কেন্দ্রীয় কারাগার থেকে গুরগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে তাকে পরীক্ষা করলে করোনা শনাক্ত হয়।

এর আগে বৃহস্পতিবার (০২ জুন) তার পেটে ব্যথা হয়। তাৎক্ষণিক রোহতকের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নিয়ে গিয়ে তার কয়েকটি পরীক্ষা করা হয়।

কিন্তু কথিত এই ধর্মীয় গুরু পরীক্ষা করতে রাজি হননি। পরে রোববার পুলিশি প্রহরায় তাকে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে নিয়ে পরীক্ষা করানো হয়।

এ বিষয়ে হরিয়ানার সুনারিয়া জেলের সুপার জানান, রাম রহিমের আরও কিছু পরীক্ষা করানো দরকার। কিন্তু তিনি যে হাসপাতালে আছেন সেখানে এই পরীক্ষাগুলো করা হয় না। ফলে ফের তাকে মেদান্ত হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি। তবে রোহতকেই তার সিটি স্ক্যান করা হয়েছে।

এর আগে গত মাসেও অসুস্থ হয়ে পড়েন বিতর্কিত এই ধর্মগুরু। তার রক্তচাপ বেড়ে যায়। তখন এক রাত হাসপাতালে রেখে তার চিকিৎসা করানো হয়।

প্রসঙ্গত, দু’জন নারীকে ধর্ষণের অপরাধে ২০১৭ সালের ২৫ আগস্ট ভারতের ধর্মীয় সংগঠন ‘ডেরা সচ্চা সৌদা’র প্রধান রাম রহিমকে ২০ বছরের সাজা দিয়েছিলেন দেশটির আদালত।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর