জামালপুরে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আজ সকালে শহরের দয়াময়ী মোড় চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি ডাঃ সৈয়দ ইউসূস আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক মুফতি মোস্তফা কামাল, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সভাপতি আশেক মাহমুদ ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মাসউদ প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান।
আলমগীর হোসেন/বার্তাবাজার/পি