হেফাজতের নতুন কমিটি: আল্লামা শফীপুত্র ইন, মামুনুল হক আউট

হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (০৬ জুন) ৩৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আমির হিসেবে এখনও রয়ে গেছেন জুনায়েদ বাবুনগরী। মহাসচিব হয়েছেন নুরুল ইসলাম জিহাদী।

তবে এবারের পূর্ণাঙ্গ কমিটিতে বাদ পড়েছেন সংগঠনের আলোচিত নেতা সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। আর নতুন করে পদ পেয়েছেন প্রয়াত আমির আল্লাম শাহ আহমদ শফীর ছেলে মাওলানা ইউসুফ মাদানী। তিনি সংগঠনের সহকারী মহাসচিবের দায়িত্ব পেয়েছেন।

মাওলানা ইউসুফ মাদানি তার বাবার মৃত্যুর পর গঠিত হেফাজতের কমিটিতে পদবঞ্চিত ছিলেন। আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর নানা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করতেও দেখা গিয়েছে ইউসুফ মাদানিকে।

এদিকে ধর্ষণসহ বিভিন্ন মামলায় কারাগারে থাকা মামুনুল হক আগের কমিটিতে যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। তিনি ছিলেন খেলাফতে মজলিশ নেতা ও খেলাফতে যুব মজলিশের সভাপতি।

মামুনুল হক ছাড়াও নতুন কমিটি থেকে বাদ পড়েছেন আগের কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ অনেকে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর