জঙ্গী সংগঠন বোকো হারাম নেতা শেকোর আত্মহত্যা

নাইজেরিয়ার জঙ্গী সংগঠন বোকো হারামের নেতা আবু বকর শেকো আত্মহত্যা করেছেন।

পশ্চিম আফ্রিকা প্রদেশের ইসলামিক স্টেটের একটি সংবাদ সংস্থায় তার মৃত্যুর খবর নিশ্চিত করে একটি অডিও রেকর্ডিং প্রকাশ করা হয়েছে। তবে এর আগেও একাধিক বার তার মৃত্যুর খবর প্রচার করা হয়েছিল।

আরেকটি বিদ্রোহী সংগঠনের মধ্যে যুদ্ধের পর তিনি আত্মঘাতি হয়েছেন বলে দাবি করা হয়। এক অডিও বার্তায় মৃত্যুর সংবাদটি প্রচার হলেও নাইজেরিয়া সরকারের পক্ষ থেকে এ সম্পর্কে এখোনও কিছু বলা হয়নি।

গোয়েন্দা সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এক সাংবাদিকের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সামবিয়া জঙ্গলে বোকো হারাম দলটির ওপর অন্য আরেকটি জঙ্গী গোষ্ঠি আক্রমণ করলে আত্মঘাতি বিষ্ফোরণে মারা যান তিনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর