মানিকগঞ্জে বজ্রাঘাতে এক কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (০৬ জুন) বিকালে ঘিওর ও দৌলতপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা স্বীকার করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ আহমেদ বিপ্লব জানান, উপজেলার বৈলত গ্রামে ধান কাটার সময় বজ্রাঘাতে শাহীন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়।
নিহত শাহীন ঘিওর সদর ইউনিয়নের মুক্তার হোসেনের ছেলে। শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন শাহীন।
অপরদিকে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের চরভাঙা গ্রামের মহিষের গাড়িচালক গোলাম মোস্তফা (৪০) বাদামবোঝাই করে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু বরণ করেন। তিনি চরভারাঙ্গা গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।
বাচামারা ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. রমজান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
আফ্রিদি আহম্মেদ/বার্তাবাজার/ই.এইচ.এম