বারোশত এর অধিক অবিস্ফোরিত ইসরায়েলি ক্ষেপণাস্ত্র, কামানের শেল ও ট্যাংক ধ্বংস করেছে গাজা। সম্প্রতি গাজা উপত্যকায় হামলা করার সময় এ গোলাগুলো নিক্ষেপ করে ইসরায়েলি সেনাবাহিনী।
রোববার এ তথ্য জানিয়েছে গাজার বিস্ফোরক বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিকাদ।
তিনি জানান, গাজায় নিক্ষিপ্ত ইসরায়েলের গোলাবর্ষণে যেসব অবিস্ফোরিত গোলা রয়েছে সেগুলো নিষ্ক্রিয় করতে বিস্ফোরক বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দল কাজ করে যাচ্ছেন।
মোহাম্মদ মিকাদ আরো জানান, ইসরায়েলের নিক্ষিপ্ত বোমা যদি বিষ্ফোরিত তবে বিপুলসংখ্যক মানষের মৃত্যু হতো। এ বোমা গুলো একটি গণহত্যার কারণ হতে পারত।
তিনি বলেন, এসময় ইসরায়েলের অবরোধ করে রাখার কারণে বোমা নিষ্ক্রিয় করতে সব ধরণের সুরক্ষা সামগ্রী গাজাতে পাওয়া যাচ্ছে না। এ কারণে তাদের কাজ করাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে।
বার্তাবাজার/ই.এইচ.এম