‘লাভ ফর ব্লাড’ এর উদ্যোগে দিনব্যাপি বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
মানিকগঞ্জ সদর উপজেলাধীন দিঘী ইউনিয়ন এ ভাটবাউর গ্রামে জেলার তরুণ ছেলেদের দ্বারা গঠিত নতুন সংগঠন “Love For Blood” এর উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ টেস্ট করার মধ্যে দিয়ে তাদের সংগঠনটির যাত্রা শুরু করে। রোববার (৬ জুন) সারা দিন ব্যাপী এই কার্যকম পরিচালনা করে ভাটবাউর সরকারী প্রাইমারী বিদ্যালয়ের মাঠে।
বিনামূল্যে রক্তের রোগ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক, ৯ নং দিঘী ইউনিয়নের মেম্বার সহ উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
“Love For Blood” এর এই উদ্যোগের প্রশংসা করেন এলাকাবাসী এবং তারাও সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করে সংগঠনের সদস্যদের। এই সময় সংগঠনের সদস্যরা রক্তের গ্রুপ টেস্ট এর পাশাপাশি এলাকাবাসীকে উৎসাহিত করে রক্তদান করতে ও বোঝানোর চেষ্টা করে রক্তদানের গুরুত্ব সম্পর্কে। এছাড়াও করোনার এই সময় সংগঠনের পক্ষ থেকে সকলকে করোনার এই সময় স্বাস্থ্যবিধি মেনে চলার কথা মনে করিয়ে দেওয়া হয়।
সংগঠনের একজন সদস্য জানান, ইচ্ছে আছে মানিকগঞ্জে ৭ টি থানা ও ২ টি পৌরসভা সহ অপেক্ষাকৃত দরিদ্র সকল এলাকায় এই কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে নিয়ে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও অনেকদূর এগিয়ে যাব ।
সংগঠনের আরেক সদস্য জানান “আমাদের এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। এখানে বন্ধুরা মিলে নিজেদের জমাকৃত অর্থ দিয়ে সাধারন মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। তাদের এই কার্যক্রম আগামীতে অব্যহত থাকবে বলেও জানান তারা।
আফ্রিদি আহাম্মেদ/বার্তাবাজার/ই.এইচ.এম