আল্লামা বাবুনগরীকে সভাপতি এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে প্রায় দেড় মাস পর ৩৮ সদস্য বিশিষ্ট্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা করতে যাচ্ছে হেফাজতে ইসলাম।
সোমবার (৭ জুন) রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
তাদের এ কেন্দ্রীয় কমিটিতে রয়েছে নায়েবে আমীর হিসেবে রয়েছেন, মাওলানা আতাউল্লাহ হফেজ্জেী, মাওলানা আবদুল হক মোমেনশাহী, মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মাওলানা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী(দেওনা পীর), মাওলানা মুহিব্বুল হক (গাছবাড়ী সিলেট), মাওলানা ইয়াহইয়া, মাওলানা আবদুল কদ্দুস, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মুফতি জসিমউদ্দিন, মাওলানা মুহাম্মদ আইয়ুব বাবুনগরী।
যুগ্ম মহাসচিব হিসেবে রয়েছেন, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা আরশাদ রহমানী, মাওলানা লোকমান হাকীম, মাওলানা আনোয়ারুল করিম।
সহকারী মহাসচিব হিসেবে রয়েছেন, মাওলানা আবু তাহের নদভী ও মাওলানা ইউসুফ মাদানী।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আছেন, মাওলানা মীর ইদরিস(চট্টগ্রাম)
সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন, মাওলানা মাসউদুল করিম এবং মাওলানা শামসুল ইসলাম জিলানী(কুমিল্লা)
উল্লেখ্য, এই কমিটি রাজনীতিমুক্ত হবে বলে জানিয়েছেন হেফাজতের আহ্বায়ক কমিটি। তবে ধর্মীয় সংগঠনটির প্রয়াত আমির আহমদ শফীর অনুসারীরা বলছেন, কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে তাদের সঙ্গে কোন আলোচনাই করেনি আহ্বায়ক কমিটি।
আহমদ শফীর মৃত্যুর পর তার অনুসারীদের বাদ দিয়ে হেফাজতে ইসলামের আমিরের দায়িত্ব নেন জুনায়েদ বাবুনগরী, মহাসচিব হন নুরুল ইসলাম জেহাদী। এই কমিটির ছয় মাস পূর্ণ হওয়ার আগেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় নেমে সহিংসতা দেখায় হেফাজত। এর পরে তাদের নানা রকম কেলেঙ্কারীর জন্য কমিটি বিলুপ্ত ঘোষণা করেন দলটির সভাপতি।
বার্তাবাজার/ই.এইচ.এম