টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফলোঅন বিধিতে পরিবর্তন

পাঁচদিনের টেস্টে প্রতিপক্ষ প্রথমে ব্যাট করা দলের চেয়ে অন্তত ২০০ রানে পিছিয়ে থাকলে ফলোঅন বিধি কার্যকর হয়। চারদিনের ম্যাচের জন্য যা ১৫০ এবং তিনদিনের হলে রান ব্যবধান কমে ১০০ তে দাঁড়ায়। বৃষ্টির কারণে যদি টেস্টের প্রথম এবং দ্বিতীয়দিন ভেসে যায় তাহলে চার এবং তিনদিনের ম্যাচ ধরে নির্ধারণ হয় ফলোঅন।

কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে ওই বিধি কার্যকর হবে না। প্রথমদিন ভেসে গেলেও ফলোঅন হবে ২০০ রানের। তবে দ্বিতীয়দিনও যদি বৃষ্টির কারণে ম্যাচ মাঠে না গড়ায় তাহলে ফলোঅন কমে দাঁড়াবে ১৫০। প্রথমদিন ম্যাচ ভাসলে রান না কমার কারণ আইসিসি ভারত-নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালের জন্য রেখেছে একটি রিজার্ভ ডে।

আইসিসির বিধির ১৪.১.১ অনুযায়ী, প্রথমে ব্যাট করা দল প্রথম ইনিংসে ২০০ বা তার বেশি রান লিড নিলে প্রতিপক্ষকে ফলোঅন করাতে পারবে। ১৪.১.২ অনুযায়ী, ম্যাচ যদি পাঁচ দিন থেকে কমতে শুরু করে তাহলে যথাক্রমে ১৫০, ১০০ রান হয়ে যাবে ফলোঅন।

বিধির ১৪.১.৩ এ বলা আছে, যদি বৃষ্টির কারণে প্রথমদিনের পাশপাশি দ্বিতীয়দিনও ভেসে যায় তাহলে বিধির ১৪.১.১ ধারা কার্যকর হবে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ধারা ১৪.১.৩ এ সংশোধানী আনা হয়েছে। প্রথমদিন বৃষ্টিতে ভেসে গেলেও তাই ফলোঅন ২০০ থাকবে। তবে পরদিন থেকে পূর্বের নিয়ম অনুযায়ী রান কমবে। কারণ ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর