বাজেটে তেলা মাথায় তেল দিচ্ছে সরকার: ফখরুল

দেশে ৬ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে, অথচ বাজেটে তাদের জন্য কোন অর্থ সহায়তা করেনি সরকার। শুধুমাত্র তেলা মাথায় তেল দিচ্ছে তারা।

রোববার (৬ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি আরও বলেন,’ছয় কোটি মানুষ আমরা এখন দরিদ্রসীমার নিচে। তাদের জন্য কিন্তু আপনারা কিছু করেননি। আমরা বলেছিলাম ১৫ হাজার টাকা করে তিন মাসের জন্য এই মানুষগুলোকে দেবার জন্য। কই তাদের জন্য তো কিছু করেননি। খুব বেশি কিছু হতো না কিন্তু। কেন দিলেন না? কাকে দিচ্ছেন? তেলা মাথায় তেল দিচ্ছেন। বড় বড় গার্মেন্টেস এর মালিক তাদের দিচ্ছেন। যারা আপনাদের সাথ জড়িত তাদের দিচ্ছেন।’

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর