টাঙ্গাইলের নাগরপুরে পৃথক দুইটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) বিকেলে উপজেলার ভাদ্রা ও বেকড়া ইউনিয়নে পৃথক দুইটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়।
তারা হলেন- উপজেলার ভাদ্রা ইউনিয়নের গাংবিহালী গ্রামের বক্তার খানের ছেলে আলমাস খান (৫৫) এবং বেকড়া ইউনিয়নের বেকড়া মধ্যপাড়া গ্রামের মৃত পলান মিয়ার ছেলে সোনা মিয়া (৫৩)।
স্থানীয় ইউপি সদস্য মুসলেম উদ্দিন জানান, আলমাস খান বিকেলে গাংবিহালী চকে ধানের খড় শুকাচ্ছিলেন। এসময় আকাশে বিদ্যুৎ চমকানো শুরু হলে সে বাড়ি ফিরে আসতে থাকে। বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।
অপরদিকে, বেকড়া মধ্যপাড়ার সোনা মিয়া (৫৩) বিকেলে তার নিজ বাড়ির উঠানে বজ্রপাতে মৃত্যুবরণ করেন।
নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার ঘটনা দু’টি নিশ্চিত করেছেন।
হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম