ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে নয়, আতংকের কিছু নেই: বিএসএমএমইউ ভিসি

ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে নয়, এ নিয়ে আতংকের কিছু নেই বলে জানিয়েছেন বিএসএএমইউ এর উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ।

রবিবার রাজধানীর সেগুনবাগিচার ডিআরইউতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ক্র্যাব আয়োজিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শক মনোনয়ন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএসএমএইউ এর উপাচার্য বলেন, ব্ল্যাক ফাঙ্গাস সংক্রামক নয়। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকলে এর ঝুঁকি থাকে। তবে যাদের লিভার, কিডনি এবং ডায়াবেটিস জটিলতা আছে তাদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

তিনি আরো জানান, বিএসএমএমইউতে এ রোগের বিষয়ে পর্যবেক্ষন করতে একটি বিশেষজ্ঞ দল এরইমধ্যে গঠণ হয়েছে। ক্র্যাব আয়োজিত এ অনুষ্ঠানে ১২জন বিশেষজ্ঞ চিকিৎসককে স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর