প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম শাহাদাত বার্ষিক উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দলের পক্ষ থেকে অসহায় ও গরীব মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানা এলাকায় ৪০০ জন অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রায়হানুলইসলাম রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সংগঠনটির প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আবদুসস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ আব্দুররহিম, যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন খান, আদাবর থানা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি শাহীন মোহাম্মদ শাহান শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ্তি, মোঃ জামাল হোসেন, জাতীয়তাবাদী জনতা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির মোঃ সালাহ উদ্দিন আহম্মেদ, মোঃ হানিফ, মোঃ শিভলু, ডাঃ বাবু, মোঃ হাওলাদার, মোঃ আলাউদ্দিন সেন্টুসহ আরও অনেকেই।
বার্তা বাজার/এস.আর