মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরের কালুকান্দী গ্রামের রাস্তার পাশে পরিত্যক্ত পুকুর থেকে বস্তাবন্ধি আজিজুর রহমান (৩০) নামে এক যুবকের মস্তক ও পা বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আজিজুর মহাম্মদপুর উপজেলার বানিয়াবহু গ্রামে তার নানা আবুল কাশেমের বাড়িতে থাকতো। তার পিতার নাম মজিবর রহমান। মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকার আলতাফ উদ্দিনের জামাতা।
ধারণা করা হচ্ছে দূর থেকে লাশ টুকরো করে গাড়িতে এনে ওই স্থানে ফেলে রেখে গেছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।
রবিবার সকালে মহম্মদপুর উপজেলার কালুকান্দী গ্রামের রাস্তার পাশের পুকুরে বস্তাবন্দি অজ্ঞাত মরদেহ দেখতে পায়ে স্থানীয় লোকজন পুলিশে খরব দেয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) হাফিজুর রহমান।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, টুকরো মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তাছিন জামান/বার্তাবাজার/ই.এইচ.এম