বর্ষা মৌসুম এগিয়ে আসছে। টানা বর্ষণ হতে পারে সারাদেশেই। ভারী বর্ষণের পাশাপাশি অতিরিক্ত পরিমাণ বজ্রপাতের আশংকাও রয়েছে অনেক। রোববার (০৬ জুন) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।
তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের পূর্বাংশ পর্যন্ত অগ্রসহ হয়েছে। মৌসুমি বায়ুটি আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে। এর প্রভাবে দেশের পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারি এবং অতিভারি বৃষ্টিপাত হতে পারে।
এই আবহাওয়াবিদ আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সারাদেশে বিস্তার ঘটাতে পারে মৌসুমি বায়ু। এর ফলে আগামী বেশ কিছুদিন টানা বৃষ্টিপাত হতে পারে। যেসব এলাকায় বৃষ্টি হবে সবখানেই বজ্রপাতের শঙ্কা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে ভারী বৃষ্টিপাতের সাথে সাথে সারাদেশেই বাড়ছে বজ্রপাতের ঘটনা। দেশজুড়ে একদিনে বজ্রপাতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে আশঙ্কাজনকভাবে।
বার্তা বাজার/এসজে