কুষ্টিয়ায় কুখ্যাত শাহিন গংদের গ্রেফতার ও ডোপ টেস্টের দাবীতে মানবন্ধন

কুষ্টিয়ার কুখ্যাত চক্র মুন্সী শাহিন আহাম্মেদ জুয়েল গংদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১ ঘটিকায় কুষ্টিয়া মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সহ বিভিন্ন থানায় পাটিকাবাড়ির মৃত মখলেসুর রহমানের পুত্র মুন্সী শাহিন আহাম্মেদ জুয়েল,(৪০) কুষ্টিয়া থানা পাড়ার অঞ্জনশীল শুভ (৩৪)সহ ভয়েজ অভ কুষ্টিয়া নামের ফেসবুক পেজ ও অবৈধ পোর্টাল ব্যবহারীদের বিরুদ্ধে ৫৫ টি এজাহার রয়েছে বলে জানা গেছে।

গতকাল শনিবার মুন্সী শাহিন, অঞ্জনশীল শুভ ও সনি আজিমের নামে কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে এক নারী। ওই নারী অভিযোগ করে ফেসবুক পেজের মাধ্যমে তার চরিত্রহনন করা হয়েছে।

এছাড়া আড়ুয়াপাড়ার ব্যবসায়ী রমেশ নাথ চ্যার্টাজী আরো একটি চুরি এবং হামলার ঘটনা উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। যার ভিডিও ফুটেজ রয়েছে। এই চোর চক্র সাংবাদিকতার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় প্রবেশ করে চাঁদার দাবী করে আসছে বলে জানা যায়।

এছাড়া বিভিন্ন সময় নারীদের নামে অশালীন কথাবার্তা লিখে তাদের সম্মানহানি করেছে। এদের বিরুদ্ধে থানায় একাধিক এজাহার রয়েছে।

অপরদিকে নিজেদের সাংবাদিক পরিচয়দানকারী এই কথিত চোর চক্রের কোন জাতীয় পত্রিকার নিয়োগ নেই। পাশাপাশি কোন স্থানীয় দৈনিকের ডিক্লিয়ারেশনও নেই। কিন্তু নিজেদের প্রকাশক সম্পাদক পরিচয় দিয়ে সাংবাদিকদের মান ক্ষুন্ন করেছে। এদিকে ভয়েজ অফ কুষ্টিয়ার ফেসবুক পেজে সাংবাদিকের কুত্তার বাচ্চা বলেও গালি দিয়ে লাইভ প্রচার করেছে মাদকাসক্ত মুন্সী শাহিন আহমেদ জুয়েল। এ ঘটনায় সাংবাদিকদের পক্ষে এস, এম, ওয়ালিদুজ্জামান শুভ কুষ্টিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেছে।

এলাকাবাসী জানায়, মুন্সী শাহিন মাদকাসক্ত। দীর্ঘদিন বিদেশে ছিলো এবং আদম ব্যবসার সাথে জড়িত ছিলো। কুষ্টিয়ায় এসে ভয়েজ অফ কুষ্টিয়া নামের ফেসবুক পেজ এবং পোর্টাল খুলে বিভিন্ন মানুষের চরিত্রহনন করে। কুষ্টিয়া একাধিক বিউটি পার্লার ও কোচিংয়ে চাঁদাবাজি করেছে মুন্সী শাহিন সহ তার গ্রুপের লোকজন বলে অভিযোগ আছে। এছাড়া গত জাতীয় সংসদ নির্বাচনে জননেতা মাহাবুব উল আলম হানিফের বিপক্ষে ভোট কেনার সময় নগদ অর্থ সহ ধরা পড়ে মুন্সী শাহিন আহমেদ জুয়েল। যার ফলে এলাকে থেকে তাকে বের করে দেয় এলাকা বাসি এরপর থেকে কুষ্টিয়া শহরে বসবাস করছে বলে জানা যায়।

কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহামুদ হাসানের সভাপতিত্বে এবং সাদারন সম্পাদক শাহরিয়ার রাজুর সঞ্চলনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, এছাড়া কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান মৃধা পলাশ,ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মারুফ সহ সাংবাদিক নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখেন। সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, এই সকল চোরদের গ্রেফতার না করলে প্রতিটি থানায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সাধারণ মানুষের উদ্দেশ্যে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন যদি আপনাদের এলাকায় গিয়ে এই সকল চাঁদাবাজরা চাঁদাবাজি করে তাহলে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে দিবেন ।এসময় সাংবাদিক নেতৃবৃন্দ পুলিশ সুপারের কাছে মুন্সী শাহিনের ডোপ টেষ্ট করার দাবী তোলেন।

টুটুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর