রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর-আফড়া গ্রামে বিকালে এ ঘটনা ঘটে।
ঘটনায় নিহত ব্যক্তি পাংশা সদর উপজেলার নারায়নপুরের রশিদ আলী সরদারের ছেলে আশরাফ আলী সরদার (২৬)।
জানা যায়, আশরাফ এবং তার ভাই সকালে চর-আফড়া জলিল বিশ্বাসের তিল ক্ষেতে কাজ করতে যায়। কাজ শেষে বাড়ি ফিরার আগ মুহূর্তে বাজ্রপাতে তার কান ফেটে রক্ত বের হতে থাকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে নেন।
পাংশা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই আশরাফের মৃত্যু হয়েছে।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ই.এইচ.এম