মহম্মদপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় আজ রোববার (৬ জুন) বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়। তাঁর নাম ছকিরন বেগম (৫৫) তিনি বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামের সুরমাউন শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে পাঁচটার দিকে ছকিরন বেগম নিজের বাড়ির উঠোনে কাজ করছিলেন। ওই সময় বজ্রপাতে তিনি মারা যান। এক ছেলে দুই মেয়ের জননি সকিরনের স্বামী সুরমাউন পেশায় কৃষক।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার বলেন, আজ বিকেলে বৃষ্টি হচ্ছিলো এসময় বিকট শব্দে বজ্রপাত হলে উঠোনে কাজ করা অবস্থায় ছকিরনের শরীর ঝলসে যায় এবং তিনি মাড়া যান।

তাছিন জামান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর