বালিয়াকান্দিতে জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

” ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল ” এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের আয়োজনে জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৬ জুন) দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম।

এসময় ইসলামপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা প্রনয় কুমারের পরিচালনায় বক্তৃতা করেন, বহরপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস সোবহান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মিউটেশনকারী ৩ জন সেবা গ্রহীতাকে ডিসিআর প্রদান করা হয়।

বক্তারা বলেন, সারাদেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রি চলমান। সম্মানিত সকল ভূমি মালিকগনকে তাদের নিজ নিজ মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, নামজারী খতিয়ানের ফটোকপি, সর্বশেষ খতিয়ানের কপি, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপি। নিজ নিজ ইউনিয়ন ভূমি অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। যার যার মোবাইলে ও ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে অনলাইনে রেজিষ্ট্রেশন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর