টিকার দাম জানানো অতিরিক্ত সচিবকে ‘জনস্বার্থে’ ওএসডি!

চীনের টিকার দাম জানানো মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

১ জুন এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন গত ১ জুন জারি করা হয়। তবে প্রজ্ঞাপনে অন্য আদেশের মত এটিকেও জনস্বার্থে জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এর আগে চীন থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন করা হয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভ কমিটিতে। পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে চীন থেকে কেনা টিকার দাম জানিয়ে দেন শাহিদা আকতার। যার ফলে গণমাধ্যমে টিকার দাম প্রকাশ পাওয়ায় জটিলতা দেখা দেয় টিকা ক্রয় নিয়ে।

উল্লেখ্য, বাংলাদেশ চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ বা সিনোফার্ম থেকে করোনাভাইরাসের দেড় কোটি টিকা কিনছে সরকার। এই টিকা কিনতে দুই পক্ষের মধ্যে তিনটি চুক্তি সইয়ের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাণিজ্যিক চুক্তির আওতায় প্রথম চালানে সিনোফার্মের ৫০ লাখ টিকা জুনে দেশে আসার কথা রয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর