সিরাজগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

সিরাজগঞ্জে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু গ্রামের আমানত হোসেনের ছেলে জুয়েল রানা (২৪) ও নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের মৃত ভোলা পন্ডিতের ছেলে আলহাজ্ব পন্ডিত (২০) এবং উল্লাপাড়া জেলার ফরিদুল ইসলাম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত ফরিদুল ইসলাম উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

এলাকাবাসি জানায় রোববার (৬ জুন) বিকেল ৫ টার দিকে কোনাবাড়ি মাঠে ধান কাটছিলো জুয়েল রানা এবং আলহাজ্ব পন্ডিৎ বাতিয়া মাঠে খড় শুকানোর কাজ করছিলো আর ফরিদুল ইসলাম মাঠে ধান কাটার কাজ করছিলো। বৃষ্টি আশা দেখে ধান কাটা বাদ দিয়ে বাড়ি ফেরার সময় আগদিঘল গ্রাম কবরস্থানের কাছে পৌছালে হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরদিকে উল্লাপাড়া থানা এ বিষয়ে কিছু জানেনা বলে জানিয়েছে।

এম এ মালেক/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর