কেরানীগঞ্জে অনার্স পড়ুয়া ছাত্রীর ফাঁস দিয়ে আত্মহত্যা

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে শম্পা আক্তার (২২) নামের এক অনার্স পড়ুয়া ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের বাবার নাম মোঃ জয়নাল, সে পেশায় একজন মাছ ব্যবসায়ী।

গতকাল (৫ই জুন) শনিবার রাত বারোটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন মনু ব্যাপারীর ঢাল এলাকার গোপ পাড় আহাম্মদের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, টিভি দেখাকে কেন্দ্র করে ভাই এর সাথে শম্পা আক্তারের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রাগে অভিমানে পাশের ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শম্পা। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই হুমায়ুন কবির জানান, রাত বারোটার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করি। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রানা আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর