কুমিল্লায় ৬ বছর পর প্রতারণা মামলার আসামি গ্রেফতার

প্রতারনা আইনের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জাহাঙ্গীর আলম (৪৫)-কে ছয় বছর পর আজ সকাল ১২ ঘটিকাই চৌদ্দগ্রাম থানার এস আই শামিম এর নেতৃত্বে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর শহর থেকে গ্রেফতার করা হয়।

ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জাহাঙ্গীর (৪৫) চৌদ্দগ্রাম উপজেলার লোদিয়ারা গ্রামের আব্দুল হকের ছেলে বলে জানা যায়।

চৌদ্দগ্রাম থানার এস আই শামিম বলেন, গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় ২০১৪ সালে প্রতারণা আইনে মামলা দায়ের করা হয়। উক্ত মামলার আসামিকে আজ চৌদ্দগ্রাম পৌর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর