বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রিয় খেতাব ও পদক বাতিল করে প্রজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মস্বীকৃত ৪ খুনির রাষ্ট্রীয় পদক ও খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

খেতাব ও পদক বাতিল ৪ জন হলেন- শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন।

তাদের মধ্যে শরিফুল হক ডালিমের বীর উত্তম, নূর চৌধুরীর বীর বিক্রম, রাশেদ চৌধুরীর বীর প্রতীক ও মোসলেহ উদ্দিনের বীর প্রতীক খেতাব ছিল। তারা এই খেতাব মুক্তিযুদ্ধে অবদানের জন্য অর্জন করেছিলেন।

এর আগে ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের সুপারিশ করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর