চরফ্যাসনে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে লাখ টাকার মাছ নিধন

ভোলার চরফ্যাসন উপজেলায় এক মৎস্য চাষীর ঘেরে দুর্বৃত্তরা বিশ প্রয়োগ মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চাষী গোলাম রাসুল অভি বাদী হয়ে চরফ্যাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রবিবার (৬ জুন) চরফ্যাসন পৌরসভা ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে ওই চাষীর সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত চাষী গোলাম রাসুল অভি অভিযোগ করে জানান, তার মৎস্য ঘেরের শ্রমিকরা শনিবার রাতে মাছের খাবার দিয়ে ঘুমিয়ে যায়। রবিবার সকালে শ্রমিকরা মাছের খাবার দিতে গেলে তার ১২শতাংশ জমিতে তৈরি করা ঘেরের তেলাপিয়া মাছ গুলো মরে ভেসে আছে দেখতে পেয়ে তাকে শ্রমিকরা খবর দেয়। তার দাবী দুর্বৃত্তরা বিশ প্রয়োগ করে তার মৎস্য ঘেরের মাছগুলো নিধন করেছে।

চাষী আরো জানান, একটি মাছের ওজন দুই থেকে আড়াই কেজি করে হবে। এতে তার সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তাকে মুঠোফোনে অবগত করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বার্তা বাজারকে জানান, অক্সিজেন ও সয়েল টেষ্টের পজিটিভ রিপোর্ট আসছে। কিন্তু বিষ প্রয়োগ করা হয়েছি কিনা তার জন্য পানি টেষ্টের কোন যন্ত্রাংশ না থাকায় পানি টেষ্ট করতে পারিনি।

চরফ্যাসন থানার ওসি মোঃ মনির হোসেন জানান, মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এসআই নাজমুলকে তদন্তে পাঠানো হয়েছে।

আরিফ হোসেন/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর