বোদায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পঞ্চগড়ের বোদা উপজেলার মন্না পাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে রবিবার ( ৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

‘বার্তা বাজার’ এর নিজস্ব প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ।

নিহত সুবল কুমার (৫০) ঠাকুরগাঁও জেলার দক্ষিণ বঠিনা ফারাবাডডি এলাকার নরেশ চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এমতাবস্থায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহীর সামনে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল ছিটকে পড়েন। গুরুত্বর অবস্থা হওয়ায় স্থানীয়রা বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এস.এম আল আমিন/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর