ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ’২০২১ (৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত)।

রোববার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় জেলা প্রশাসক অতুল সরকার তার বক্তব্যে বলেন, ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন। অচিরেই ভূমি রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা ডিজিটাইজেশন হবে। তিনি বলেন ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সেবা পেতে এসে সাধারণ মানুষ যেন বিড়ম্বনার শিকার না হন কর্মরতদের সে নির্দেশনা দেন।

সভায় ভূমি সেবা সপ্তাহের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. তাসলিমা আলী। সভা সঞ্চালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা। আর ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন।

সভায় মাঠ কর্মীদের মধ্যে বক্তব্য দেন চরমাধবদিয়া ইউনিয়নের ভূমি উপসহকারী আফসানা জামান ও খলিলপুর ইউনিয়নের ভূমি সহকারী মো. আবুল কালাম আজাদ।

পরে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২১ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় সভায় উপস্থিত অন্যান্যদের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক রায় উপস্থিত ছিলেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর